রাজধানীতে মশক নিধনের প্রতিশ্রুতি তাবিথ আউয়ালের

২৭ জানুয়ারি ২০২০, ১২:১০ PM

© সংগৃহীত

মশা নিধনসহ নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।  নগর প্রশাসনসহ ১৯ দফার ৯৫টি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশা‌নে ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহা‌র ঘোষণা করেন তাবিথ আওয়াল।

তিনি বলেন, ‘নগর প্রশাসন করার মাধ্যমে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। এছাড়া নগর সরকার করে মানুষের নিরাপত্তা নি‌শ্চিত করা হবে।’

তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকা সি‌টিতে মশার উপদ্রব অন্যতম একটি সমস্যা। বর্তমান সরকার ও মেয়ররা মশা নিধনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা নির্বাচিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌ন কার্যক্রম গ্রহণ করবো। এছা যানজট নিরসনে কাজ করবো।’ বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় বি‌রোধী দলে থাকা অবস্থায় ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণ পাশে থাকলে ইশ‌তেহার বাস্তবায়ন করতে পারবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যারিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সে‌লিমা রহমান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব, বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবে‌দিন ফারুক প্রমুখ।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close