বাবার জন্য ভোট চাইলেন মেয়ে বুশরা

২৬ জানুয়ারি ২০২০, ০৩:৫২ PM

© ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন। আজ রবিবার সকালে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় বাবার জন্য ভোট চান বুশরা।

বুশরা আফরিন বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’

আতিকের দায়িত্ববোধের প্রশংসা করে বুশরা বলেন, সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি।

মেয়ের মুখে প্রশংসা শোনার পর চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকার সাবেক এ নগরপিতা। মেয়ের কপালে চুমু খান ও আদর করেন আতিক। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।

ট্যাগ: রাজনীতি
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬