জনগণের প্রত্যাশা পূরণে আগের অভিজ্ঞতা কাজে লাগাবে মেয়র প্রার্থী আতিক

০৮ জানুয়ারি ২০২০, ০৬:৩৯ PM
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, বিগত নয় মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবো। আজ বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর বনানীতে আওয়ামী মৎস্যজীবী লীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, যেকোনো খেলার আগে যেমন অনুশীলনের প্রয়োজন হয়, ওয়ার্ম আপ লাগে, এই সময়ে আমার সেটি হয়েছে। এব্যাপারে আমি কঠোর অনুশীলন করেছি। কঠিন ওয়ার্ম আপ করেছি। আশা করি, আমি এবার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো।

তিনি বলেন, এখন আমি ব্যক্তি আতিক নই, আওয়ামী লীগের আতিক। আওয়ামী লীগের জন্য এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।

এসময় মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬