কিছু খেলেই বমি করছেন খালেদা

০৫ জানুয়ারি ২০২০, ০৮:০৯ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন সেলিমা

সাংবাদিকদের সাথে কথা বলছেন সেলিমা © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন, খালেদার কথা বলতে কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছেন না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন। হাত সোজা করতে পারছে না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে এবং তিনি পা ফেলতে পারছে না।

রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে স্বজনরা গণমাধ্যমকে এ কথা জানান।

জামিনের ব্যাপারে খালেদার সঙ্গে স্বজনদের কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সেদিন তো জামিন দিলো না এ বিষয়ে খালেদা জিয়ার কোনো কথা বলেননি। খালেদা জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, তার শারীরিক অবস্থা খুবই খারাপ ।চিকিৎসকরা আজকে বোধ হয় এসেছিলেন। তারা ওষুধ দিয়েছেন কিন্তু সে ওষুধে তার কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।

এর আগে দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে পরিবারের সদস্যদের নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন তার বোন সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখীন ইসলাম, নাতনি আরিফা ইসলাম।

ট্যাগ: বিএনপি
পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬