সওজ প্রকৌশলীকে আ’লীগ নেতার মারধর

০৪ জানুয়ারি ২০২০, ০৪:০৭ PM

© ফাইল ফটো

নিম্নমানের কাজের অভিযোগ তুলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবদুল মালেকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাফিউল ইসলাম রাতেই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দসহ ১৮ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেছেন।

রাফিউল ইসলামকে মারার প্রতিবাদে শনিবার থেকে সোনাতলা উপজেলায় চলমান সওজ’এর সকল প্রকার উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দসহ ১৮ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, মোকাতলা-সোনাতলা সড়কের রেলক্রসিংয়ের আগে ওভারলে (পিচঢালাই) কাজ চলছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজের ভুল ধরেন। তখন তাদের কাজ সম্পর্কে ধারণা দেয়া হয়। এরপরও না বুঝলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে অনুরোধ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাজের মান নিয়ে শুধু জিজ্ঞেস করেছিলাম। এটাকেই উনি বাড়িয়ে এত বড় করেছে। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম কখনও কাজের সাইডে আসেন না। উপজেলার রেল ক্রসিং এলাকায় ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। এর প্রতিবাদ করলে উল্টো তাদেরকেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। মামলার প্রতিবাদে আমরা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি দিয়েছিলাম কিন্তু স্থানীয় এমপির অনুরোধে পরে তা স্থগিত করেছি।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬