ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবির হলে হলে আনন্দ মিছিল

০৩ জানুয়ারি ২০২০, ১০:৪১ PM

© টিডিসি ফটো

কাল ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুরো ক্যাম্পাস স্লোগানে মুখর করে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল বের করে স্যার এফ আর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি বলেন, আগামীকাল আমাদের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছেন। তাই আমরা খুশিতে আনন্দ মিছিল করেছি। আমাদের আনন্দ উদ্দীপনা আগের বারের চেয়ে অনেক বেশি। কালকের দিনটি ছাত্রলীগের জন্য সবচেয়ে খুশির দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার আগমন উপলক্ষে ছাত্রলীগের কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তার বহিপ্রকাশ হিসাবে ছেলেদের তেরটি হলে ও মেয়েদের পাচঁটি হলে এই আনন্দ মিছিল করা হয়েছে।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬