নাশকতার মামলায় বিএনপি কাউন্সিলরপ্রার্থী আটক

০২ জানুয়ারি ২০২০, ০৬:৪৬ PM
তাজউদ্দিন আহমেদ তাজু

তাজউদ্দিন আহমেদ তাজু © টিডিসি ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির।

তিনি জানান, তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতা ও রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬