ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

০১ জানুয়ারি ২০২০, ১২:৫৬ AM

© লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। যদিও বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সংগঠনটির সে ধরনের ভূমিকা দৃশ্যমান নয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী র‌্যালি অথবা আলোচনা সভা অথবা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬