বিএনপিকে ‘ছি!’ বলে ধিক্কার আসিফ নজরুলের

৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এ দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বামজোট। এতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। অপরদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ উপলক্ষ্যে ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

কিন্তু আজকে কোন ধরণেরর কর্মসূচি না দেয়ার অভিযোগ উঠেছে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “এমন একটা দিনে বিএনপির কর্মসূচী নেই। ছি:!” এটির পক্ষে-বিপক্ষে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন। 

তবে জানা গেছে, নির্বাচনের এক বছর পূর্তিতে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তা ছাড়া নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। এর প্রতিবাদে আজ সমাবেশ না করে বিএনপি মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় কর্মসূচি পালন করবে।

আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় বিক্ষোভ সমাবেশ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি ছিল।

এদিকে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

এ ঘটনার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী যৌথ বিবৃতিতে বলেন, বাম জোটের কর্মসূচিতে পুলিশি হামলা, বেধড়ক লাঠিপেটা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় নিন্দা প্রকাশ করছেন।

তথ্যমতে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৯৯টি আসনে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। মোট ২৯৮ জন সংসদ সদস্যের নামে গেজেট জারি করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ একাই জিতে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোট পায় ৭টি আসন।

আজকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতান্ত্রিক বিপ্লবী পার্টিসহ বাম জোটভুক্ত দলগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ডেকেছিল।

মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে কদম ফোয়ারার সামনে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের দেয়া দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যান নেতাকর্মীরা। বেলা ১টার দিকে মৎস্য ভবনের সামনে আবারও পুলিশি বাধার মুখে পড়েন বাম জোটের নেতা-কর্মীরা। তারা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬