নিরাপত্তা ভেঙে আসা কর্মীকে কাছে নেন প্রিয়াঙ্কা (ভিডিও)

২৮ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ PM

নিরাপত্তা বলয় ভেঙে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করতে গিয়ে হতাশ হলেন না এক দলীয় সমর্থক। চন্দ্রশেখর ত্যাগী নামে ওই সমর্থকের কাছে গিয়ে হাত মিলিয়ে, মনোযোগ দিয়ে তার কথা শোনেন কংগ্রেস নেত্রী।

শনিবার একটা ভিডিওয় এমনটাই দেখা গিয়েছে। কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার লখনউ গিয়েছিলেন ওই নেত্রী। প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও অন্যদের সঙ্গে মঞ্চে বসে থাকার সময় তার নজরে আসে নীল পাগড়ি পরা এক ব্যক্তি নিরাপত্তাবলয় ভেঙে মঞ্চের দিকে দৌড়ে আসছেন। তার আবদার, একবার তিনি প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথা বলবেন।

প্রিয়াঙ্কা গান্ধির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও অন্য কংগ্রেস কর্মীরা তাঁকে বিরত করার চেষ্টা করলেও ওই সমর্থক নাছোড়বান্দা ছিলেন। সেটা দেখে নিজের আসন ছেড়ে উঠে এসে ওই সমর্থকের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধি। তারপরই তিনি ওই সমর্থকের সঙ্গে হাত মিলিয়ে, ওর সামনে বসেই মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং নিজের আসনে গিয়ে বসেন। নেত্রীর এমন ব্যবহারে স্পষ্টতই আনন্দিত ছিলেন চন্দ্রশেখর ত্যাগী, সেই ভিডিওতে এমনটাও দেখা গিয়েছে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, নিজেকে মীরাটের সক্রিয় কংগ্রেস কর্মী দাবি করা চন্দ্রশেখর ত্যাগী ও তার পরিবার এই জনসভায় শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথা বলবেন বলে এসেছিলেন।তার মা সারদা ত্যাগীর বক্তব্য, 'যবে থেকে প্রিয়াঙ্কা গান্ধির নিরাপত্তা বলয় কমানো হয়েছে, তবে থেকে আমরা (ত্যাগী পরিবার) খুব অসহায় বোধ করছি। সেই ব্যাপারেই প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথা বলতে আমাদের এখানে আসা।'

 

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬