ছাত্রলীগ নেতার ‘বিবাহ’ যাচাইয়ে তদন্ত কমিটি

২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM

ছাত্রলীগ নেতার বিবাহের সত্যতা যাচাইয়ে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. তুহিন মিয়া বিবাহিত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি যাচাইয়ে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়েছে। ২৪ ডিসেম্বর পৌর শহরের মির্জাপুর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরী সভায় মো. তুহিন খানকে আহবায়ক ও মো. রুবেল হোসেন, মো. রবিন মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

এরপরই মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তুহিন মিয়া বিবাহিত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হয়। এ পরিস্থিতিতেই ঘটনা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ হোসেন।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হেসেন বলেন, 'মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদনের পর আহবায়কের বিরুদ্ধে বিবাহের অভিযোগ উঠেছে। বিষয়টি আমাদের নজরে আসায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।'

গত ১৮ জুলাই মির্জাপুর উপজেলা ছাত্রলীগ ২১ সদস্য বিশিষ্ট জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিল। সেই কমিটিতে হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি ও বিএনপি পরিবারের সদস্য থাকায় ১নং যুগ্মআহবায়ক এস এম রায়হান হোসেন সেতুসহ ১১ জন পদত্যাগ করতে বাধ্য হন।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, 'মির্জাপুর উপজেলা ছাত্রলীগ আমাদের সাথে কোন শলাপরামর্শ না করেই বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করছে। সে সব কমিটি নিয়ে বিতর্কের পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।'

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬