শহীদ বুদ্ধিজীবী দিবসে জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ

১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM

জয়পুরহাট হানাদারমুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাগলা দেওয়ান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চকবরকত ইউনিয়নে পাগলা দেওয়ান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় তাদের কর্মসূচি। পরে অস্থায়ী কার্যালয়ে আলোচনা করেন এই সংগঠনের নেতাকর্মীরা।

জয়পুরহাট শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কাজল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন, জেলা সদস্য তাসরিন সুলতানা, মঙ্গলবাড়ী এম এম কলেজ শাখার দপ্তর সম্পাদক তাসমিনা সুলতানা প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের সময় জেলা, শহর, কলেজসহ বিভিন্ন শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬