কাদের মোল্লাকে শহীদ উপাধি: সংগ্রাম পোড়াল ছাত্রলীগ

১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২১ PM
সংগ্রামে ছাত্রলীগের অগ্নিসংযোগ

সংগ্রামে ছাত্রলীগের অগ্নিসংযোগ © টিডিসি ফটো

মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দৈনিক সংগ্রামের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল কাদের মোল্লাকে শহীদ উপাধি দিয়ে সংবাদ পরিবেশন করায় পত্রিকাটিতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে পত্রিকাটিতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়।

এসময় সংগঠনটির পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজী, উপ প্রচার সম্পাদক মহসিন আলম তালুকদারসহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ইফতেখার আহমেদ সজীব বলেন, সংগ্রাম পত্রিকা আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। যাকে কসাই উপাধি দেওয়া হয়েছে সেরকম একজন মানুষকে শহীদ হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে আমরা মনে করি এই পত্রিকা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে।

দৈনিক সংগ্রামে প্রকাশিত সংবাদ

তিনি বলেন, এটি আজকে নতুন নয় তারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। সংগ্রাম পত্রিকায় আসার শহীদ শব্দটাকে আমরা এখান থেকে প্রত্যাখ্যান করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা দাবি, প্রশাসন যেন এ পত্রিকার সম্পাদক, রিপোর্টারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করে।

ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬