রাজধানীতে মিরপুর বাঙলা কলেজ ছাত্রদলের মশাল মিছিল

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:২২ PM
মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রদলের মশাল মিছিল

মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রদলের মশাল মিছিল © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মশাল মিছিল করেছে মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার ( ০৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজন আহাম্মেদ ও সহ-সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে মিরপুর ১ নম্বর থেকে বাঙলা কলেজ অভিমুখে মশাল মিছিল বের করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাজ্জাদুল রানা, সহ-সভাপতি আজম খান, সহ-সভাপতি কাজী রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক সবুর খান, যুগ্ম সম্পাদক শাহজালাল সজিব, সহ-সাংগঠনিক মাজেদুল ইসলাম সবুজ, সহ-দপ্তর সম্পাদক মেহারাব হোসেন আরিফ সদস্য সাব্বির আহমেদ, হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

মশাল মিছিল শেষে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদ বলেন, আদালতের উপর নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে এ সরকার দেশনেত্রীর মুক্তি নিয়ে টালবাহানা করছে। আমার বলতে চাই, নেত্রীর মুক্তির ব্যাপারে সরকার তাদের এসব তালবাহানা বন্ধ না করলে জাতীয়তাবাদী ছাত্রদল এ দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে ম্যাডামকে মুক্ত করবে।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬