চবি ছাত্রলীগ কর্মী তাপস হত্যার বিচার দাবি

০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৯ PM
তাপস সরকার

তাপস সরকার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ কর্মী তাপস হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তাপস স্মৃতি সংসদ। এ সময় তারা মামলায় চার্জশিটভুক্ত আসামিদের গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসিরও দাবি করেন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও তাপসের বন্ধু শরীফ উদ্দীন, তাপস স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মির্জা সাদাফ খান খবির ও ইয়াসিন রুবেল।

তাপস স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মির্জা সাদাফ খান খবির বলেন, ‘আমরা জানি বর্তমান প্রশাসন এ সব বিষয়ে খুব কঠোর। তাদের কাছে আমাদের দাবি হত্যাকারীরা যাতে ডিসেম্বর মাসেই গ্রেপ্তার হয়। অনেক আশা নিয়ে তাপস এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এখান থেকে তাকে লাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তাপসের মত ১৭ জন খুন হয়েছে। যার একটিও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে খুনের ধারা অব্যহত থাকবে। প্রশাসনের নিরব ভূমিকাই এর জন্য দায়ী। আমরা দ্রুত এর বিচার চাই।

মানববন্ধন

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হয়েছিলেন সিএফসি কর্মী ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence