রাজধানীতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM

© টিডিসি ফটো

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।

বৃস্পতিবার (০৫ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা বিষয়টি জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, ফাইজুল ভূইয়া, নুরে আলম সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান এমদাদ, জিল্লুর রশিদ অনিক, ইমাম হোসেন,ইমরান তরিকুল ইসলাম অভি , মিরাজ আল ওয়াসী, সহ সাধারন সম্পাদক রনি হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদার,দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা , সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির, ধর্ম সম্পাদক সোহাগ শিকদার, সহ সম্পাদক মাসুদ রানা আরিয়ান,কামরুল হাসান,শামীম আশরাফ,আব্দুর রহমান আরিফ, সদস্য আল আমিন খান, ছাত্রনেতা হাবিব, মোশারর, ইলমাজ, তানবীর সহ তিতুমীর কলেজ ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী।

সংগঠনটির কলেজ শাখার দপ্তর সম্পাদক সোহাগ মোল্লা বলেন, খালেদা জিয়ার মুক্তি না দিলে আমাদের এ আন্দোলন সংগ্রাম চলবে। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি করছি। অন্যথায় রাজপথ হবে আমাদের ঠিকানা।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬