আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

০৪ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ PM

© ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে যুবলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলে রাজুসহ উভয়পক্ষের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন গ্রুপ ও বর্তমান যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত দুদিন ধরে একে অপরের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে বাজারে মানববন্ধন করে আসছে।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সুমন গ্রুপ ও কৌশিক গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের দুই শতাধিক দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা চলে যান।

একপর্যায়ে রাত ৯টার দিকে দুগ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লেদু মিয়া, শামিন হোসেন, মো. ইউসুফ, মিজানুর রহমান, আনোয়ার ও রাজুসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে লেদু, শামিন ও ইউসুফকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজনকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence