অনুমতি নিয়েই বিএনপিকে সভা-সমাবেশ করতে হবে: কাদের

২৫ নভেম্বর ২০১৯, ০৪:২২ PM

বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সভা-সমাবেশ করতে হলে অবশ্যই পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হবে। অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ ঘোষণা হাস্যকর। নিয়ম কানুন ছাড়া কিছুই করা যাবে না। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার নয়াপল্টনে দলীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন- ‘এখন থেকে সভা-সমাবেশ করতে আর অনুমতি চাওয়া হবে না। এটি আমাদের (বিএনপির) গণতান্ত্রিক অধিকার।’

বিএনপি মহাসচিবের এমন ঘোষণার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়েদুল কাদের বলেন, অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশের ঘোষণা হাস্যকর। এছাড়া অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির এখন আর নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি। তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে! বিষয়টি হাস্যকর ছাড়া কিছুই নয়।

ওবায়েদুল কাদের বলেন, অতীতে আমরা যখন বিরোধী দলে ছিলাম। তখন সরকারবিরোধী যে আন্দোলন করেছি, তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে, আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬