বিজেপি নেতাকে বেধড়ক মারধরের ভিডিও

২৫ নভেম্বর ২০১৯, ০৩:৫০ PM

ভারতের পশ্চিবঙ্গের করিমপুরের পিপুলখোলা নামক অঞ্চলে এক বিজেপি প্রার্থীকে ব্যাপক মারধর করা হয়েছে। আজ সোমবার সকাল ওই প্রার্থী মারধরের শিকার হয়। পশ্চিবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায় করিমপুর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোপের ভিতর ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। এই ঘটনায় দিল্লিতে কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এর আগেও এমন ঘটনা একাধিক বার ঘটেছে। ঘটনার সময় পুালিশ কোথায় ছিল? কেন বাধা দিল না? ভয় পেয়েই হামলা করেছে তৃণমূল।

জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা তৃণমূলও। নদিয়ায় দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয়। এটি বিজেপির কাজ। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬