লবণ-পেঁয়াজ নিয়ে চক্রান্ত করছে বিএনপি-জামায়াত: নাসিম

২৪ নভেম্বর ২০১৯, ০৮:১৭ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে। বিএনপি লবণ নিয়ে চক্রান্ত করেছে, পেঁয়াজ নিয়ে চক্রান্ত করেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ী এলাকায় শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, লবণ আর পেঁয়াজ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। সরকার কাউকে ক্ষুধা নিয়ে রাজনীতি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আলোকিত হয়েছে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬