বড় ভাই যুবলীগের চেয়ারম্যান হওয়ায় তাপসের স্ট্যাটাস

২৪ নভেম্বর ২০১৯, ০৩:৩৫ PM

যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড় ভাই শেখ ফজলে শামস পরশ। এইজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে ফজলে নূর তাপস লিখেন, ‘আজ ২৩ নভেম্বর। আমাদের জন্য একটি স্মরণীয় দিন। যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে আমার বড় ভাই শেখ ফজলে শামস (পরশ) যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যুদ্ধ পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ গঠনের উদ্দেশ্যে যুবকদের সংঘবদ্ধ করে আমার বাবা শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন।

আজ রাজনীতির এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে শেখ মণির ছেলেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একই দায়িত্ব প্রদান করেছেন। এটি একটি স্বর্গীয় আর্শীবাদ। সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’

শনিবার যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক হয়েছে মইনুল হোসেন খান নিখিল। সংগঠনটির নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশ। সংসদ সদস্য তাপস বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব। ফজলে শামস পরশ এখনো দলীয় রাজনীতিতে যুক্ত না হলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন।

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬