রাঙ্গার বিরু‌দ্ধে মামলা

১৪ নভেম্বর ২০১৯, ০১:৫৪ PM

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে মামলা হয়েছে। শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আজ বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) সাতক্ষীরা সদর আমলী আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রে‌খে‌ছেন।

গত ১০ নভেম্বর রবিবার দলের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনাসভায় রাঙ্গা শহীদ হওয়া নূর হোসেনকে 'ইয়াবাখোর, ফেনসিডিলখোর' বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, "ইয়াবাখোর ফেনসিডিলখোর ছিল নূর হোসেন। তাকে নিয়ে নাচানাচি করছে আওয়ামী লীগ ও বিএনপি। তাদের কাছে ইয়াবাখোর-ফেনসিডিলখোর ও ক্যাসিনো ব্যবসায়ীদের গুরুত্ব বেশি। তবে এরশাদের কাছে তারা গুরুত্ব পায়নি। ওই নূর হোসেন গণতন্ত্রের 'গ'ও বুঝত না।"

রাঙ্গার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অধিবেশন চলাকালে জাতীয় সংসদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংসদরা। শহীদ নূর হোসেনের মা মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরাও এর প্রতিবাদ জানান। বিভিন্ন স্থানে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয় রাঙ্গার ওই বক্তব্যের।

একপর্যায়ে গতকাল বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ২৭৪ বিধি অনুযায়ী ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন জাতীয় পার্টির মহাসচিব।

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬