কৃষক লীগের সভাপতি সমির, সম্পাদক উম্মে কুলসুম

০৬ নভেম্বর ২০১৯, ০৪:১৭ PM

কৃষক লীগের নতুন সভাপতি হিসেবে সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (৬ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নতুন নেতৃত্বের ঘোষণা আসে।

এবারের সম্মেলনে সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করা হয়। পরে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬