ছাত্রদল সভাপতি-সম্পাদক জামিন পেলেন

০৪ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ PM

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পুলিশের ওপর হামলার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় এ জামিন দেওয়া হয়।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ছাত্রদল নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মো. জহির উদ্দিন সুমন, রোকনুজ্জামান সুজা ও গোলাম আকতার জাকির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ১২ অক্টোবর দলীয় সমাবেশের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করে পুলিশ।

ট্যাগ: ছাত্রদল
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬