কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা

‘সাংবাদিকরা হবে মেধাবী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন’

০৩ নভেম্বর ২০১৯, ০৪:১০ PM
 দিনব্যাপী কর্মশালা

দিনব্যাপী কর্মশালা © টিডিসি ফটো

সাংবাদিকদের সবসময় বিনয়ী হতে হবে। সোর্স এর সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। সাংবাদিকরা হবে মেধাবী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা খুবই জরুরি। সাংবাদিকরা দেশ ও জাতির জন্য অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে দিনব্যাপী ‘ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে উদ্বোধন হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ কর্মশালা। এতে সংবাদের ধারণা ও কৌশল, ক্যাম্পাস সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও কৌশল, টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ক্যাম্পাস রিপোর্টিং : অ্যাকাডেমিক ও প্রশাসনিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যত বিষয়ক কর্মশালার সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- কুমিল­া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, গণিত বিভাগের প্রভাষক ও জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার একরামুল হক সায়েম, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক সাইফ সুজন এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন।

এছাড়াও কর্মশালার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।

এছাড়াও আলোচনা সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুলল্লাহ, এস এ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বাংলা ট্রিবিউনের কুমিল্লা জেলা প্রতিনিধি মাসুদ আলমসহ কর্মশালায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬