খোকার দেশে ফেরা— প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস

০৩ নভেম্বর ২০১৯, ০৩:৫১ PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তাকে দেশে ফেরার বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে খোকার পরিবার দেশে ফিরতে ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করতে হবে। তাহলে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার নিজের ফেইসবুক ওয়ালে এক পোস্টে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘‘নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিক ভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফিরার এটাই একমাত্র ব্যবস্থা।”

‘‘আমি আমাদের নিউইয়র্কের কনসুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।”

“তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। সম্প্রতি খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিউইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

আইসিইউতে নেয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি দেশে আসার আকুতি জানিয়েছেন। বলেছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই মাটিতে শেষ বিদায় হয় কিনা আল্লাহ জানেন।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সহায়তা কামনা করে বলেছেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খোকার দেশে ফেরার বিষয়ে সরকার যেন উদ্যোগী হয়।

পরিবারের সদস্যরা জানান, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তার এবং তার পরিবারের কয়েকজন সদস্যের কোনো পাসপোর্ট সরকার দেয়নি।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬