আমরণ অনশনে ছাত্রদলের বিবাহিত নেতাকর্মীরা

৩০ অক্টোবর ২০১৯, ০২:৫৬ PM
অনশনরত ছাত্রদলের বিবাহিত নেতাকর্মীরা

অনশনরত ছাত্রদলের বিবাহিত নেতাকর্মীরা © টিডিসি ফটো

কমিটিতে স্থান দেয়ার দাবিতে আমরণ অনশন কর্মসূচী পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন ছাত্রদলের বিগত কমিটির অর্ধশতাধিক বিবাহিত নেতাকর্মী। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে তারা অনশন কর্মসূচি শুরু করেন।

সাবেক কমিটির নেতা-কর্মীদের দাবি শুধুমাত্র ‘বিবাহিত’ এই অজুহাতে সংগঠনের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। ছাত্রদলের রাজনীতি করার সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজপথের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের উদ্দেশ্য প্রনোদিত ভাবে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেয়ার পায়তারা হচ্ছে।

আমরণ অনশনরত ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানান, তারা বাধ্য হয়ে আমরণ কর্মসূচি পালন করছেন। অনশন কর্মসূচি পালনের আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু কেউ তাদের স্পষ্ট করে কোনও আশ্বাস দিতে পারেননি।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। শুধু ‘বিবাহিত’ এই অভিযোগে কমিটিতে আমাদের রাখা হচ্ছে না। তাহলে এখন আমরা কোথায় যাবো। আর ছাত্রদলের গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে বিবাহিতরা সংগঠন করতে পারবেন না।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে ২৮ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল।

ট্যাগ: ছাত্রদল
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬