‘ছাত্রলীগ গুণ্ডা তৈরির কারখানা, এদের অভিভাবক শেখ হাসিনা’

২৮ অক্টোবর ২০১৯, ০৩:১৪ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বুয়েটের আবরারকে যারা হত্যা করেছে তারা ছাত্রলীগ। ছাত্ররা ছাত্রলীগে যোগদানের আগে সোনার ছেলে ছি‌লো, কিন্তু ছাত্রলীগে যোগদানের পরে তারা দানবে পরিণত হয়েছে। তাহলে বলাই যায়, ছাত্রলীগ গুণ্ডা তৈরির কারখানা, আর এই ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি গুরুত্বর অসুস্থ। তাঁর বয়স বিবেচনা করে উচ্চ আদালত যেকোনও সময় তাকে মুক্তি দিতে পারেন। কিন্তু কেন কী কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না?

তি‌নি আরও ব‌লেন, এখনও সময় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তাহলে হয়তো বাঁচতে পারেন। বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ রাজনীতিতে এতিম হয়ে ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে। এবার অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। একবার ক্ষমতা চলে গেলে শুধু ২১ বছর নয়, এবার তিন ২১ বছর রাজনীতিতে এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশারফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬