রংপুরে ছাত্রলীগের শীর্ষস্থানীয় ৩ নেতাকে বহিষ্কার

২৮ অক্টোবর ২০১৯, ১০:৪৬ AM

© সংগৃহীত

রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অপর দুই নেতা হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। 

রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, ‘গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শেখ আসিফ, নয়ন মাহমুদ বিপ্লব ও আজিজুল ইসলামকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা এবং মহানগরের নেতাদের সামনে শনিবার রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় নানক বলেছিলেন, আওয়ামী লীগের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। 

শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬