গণভবনে পাস পাননি জগন্নাথের ভিসি

২১ অক্টোবর ২০১৯, ১২:৩৩ PM

গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুবলীগের নেতাদের বৈঠকে সংগঠনটির বেশ কয়েকজন নেতা যোগদানের সুযোগ পাননি। এদের মধ্যে ছিলেন সংগঠনটির দুই প্রেসিডিয়াম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ড. মীজানুর রহমান ও নুরুন্নবী চৌধুরী শাওন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান যুবলীগের দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা হয়। কিন্তু তাকেও বৈঠকে যোগদানের সুযোগ দেয়া হয়নি।

বৈঠকে যারা দলীয় পদ ব্যবহার করে অন্যায়ভাবে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ-বিত্ত-সম্পদের মালিক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন।

তিনি বলেন, কারও অপকর্মের দায় দল ও সরকার নেবে না। যারা অপকর্ম করেছেন, দুর্নীতি করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ক্যাসিনো ব্যবসায় জড়িত ছিলেন, তাদের ছাড়া হবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেন তিনি।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬