যুবলীগের আহবায়ক কমিটি গঠন

২০ অক্টোবর ২০১৯, ১০:৪৪ PM
আহ্বায়ক হয়েছেন চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনুর রশীদ

আহ্বায়ক হয়েছেন চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনুর রশীদ © ফেসবুক

যুবলীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন চয়ন ইসলাম। এছাড়া সদস্য সচিব করা হয়েছে হারুনুর রশীদকে। রোববার (২০ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান।

এছাড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যুবলীগের নতুন বয়স নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে এ বৈঠক শুরু হয়। এতে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ৩৬ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এদিকে যুব এবং সভাপতিমণ্ডলীর তিন সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর ডাক পড়েনি এ গুরুত্বপূর্ণ এ বৈঠকে।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬