‘লজ্জার কথা, ছাত্রলীগের ছেলেরা আবরার হত্যায় জড়িত’

১৯ অক্টোবর ২০১৯, ১০:২৪ PM
অ্যাডভোকেট কামরুল ইসলাম

অ্যাডভোকেট কামরুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দীর্ঘ স্বাধীনতার পথপরিক্রমায় ছাত্রলীগের একটা ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল ছাত্রলীগের। সেই ছাত্রলীগ কিন্তু এখন আগের অবস্থায় নেই। ছাত্রলীগ ভাইদের বলব, তোমাদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বুয়েটছাত্র আবরার হত্যার ঘটনা কারা ঘটিয়েছে, লজ্জার কথা আমাদের ছাত্রলীগের ছেলেরা। সন্ত্রাসী যারাই করুক আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ কাউকে ছাড় দেয়া হবে না।

শ‌নিবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারের ভাকুর্তায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাস-দুর্নীতিসহ অপরাধে জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের কাউকেই ছাড় দেয়া হবে। প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের কোনো অবস্থাতেই ছাড় দেবেন না বলেও জানান তিনি।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬