যুবলীগের দায়িত্ব পেলে সঙ্গে সঙ্গে ভিসি পদ ছাড়ব (ভিডিও)

১৮ অক্টোবর ২০১৯, ০৫:৪০ PM
অধ্যাপক ড. মীজানুর রহমান

অধ্যাপক ড. মীজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান যুবলীগের সভাপতির পদ পেলে ভিসির পদ ছাড়তেও রাজি আছেন। বেসরকারি টেলিভিশন যমুনার টক শোতে এমন আগ্রহের কথাই জানিয়েছেন তিনি। টকশো’র  ওই ভিডিওটি নিজের ফেসবুক পেজেও দিয়েছেন তিনি।

অধ্যাপক মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য। তবে তিনি জানিয়েছেন, ভিসি হওয়ার পর তিনি যুবলীগের কোনো বৈঠকে যাননি।

টক শোতে যুবলীগ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দেব এবং যুবলীগের দায়িত্ব নেব।’

তিনি বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর আর কোনো (যুবলীগের ) মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব। আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে (যুবলীগের) দায়িত্ব নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ ছেড়ে দিতে রাজি আছি।’

সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগ ওঠে। আর এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালায়। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ একাধিক নেতা গ্রেফতার হন। এর পর থেকে সংগঠন‌টির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে। এ ছাড়া ওমর ফারুক চৌধুরীর বিদেশ যেতে বাধা ও ব্যাংক হিসাব তলব করা হয়।

অধ্যাপক ড. মীজানুর রহমান ১৯৫৮ খ্রিষ্টাব্দে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিবির বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি মহাবিদ্যালয় থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দে এইচএসসি পাস করে ১৯৭৬ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি হন। একই বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি উপমহাদেশের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ খ্রিষ্টাব্দে ‘ব্যবসায় প্রশাসনে’ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ছাত্রজীবনে সকল পরীক্ষায় কৃতিত্বের অধিকারী ড. মীজানুর রহমান সরকারি উচ্চপদের চাকরি ছেড়ে ১৯৮২ খ্রিষ্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লেকচারার হিসেবে শিক্ষকতার পেশায় যোগ দেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দে তিনি মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন। ২০১৩ খ্রিষ্টাব্দের ২০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬