‘ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষকেরা রাজনীতি বন্ধ করুন’

১৩ অক্টোবর ২০১৯, ০৭:১৩ PM
মাহবুবুল আলম হানিফ

মাহবুবুল আলম হানিফ © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষকদের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের পুরান বাজার এলাকায় আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘অনেকে বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে শিক্ষকেরা রাজনীতি করতে চান। কিন্তু আমাদের ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল ভূমিকা আছে। ছাত্র রাজনীতির ভূমিকার কারণেই আমরা স্বাধীনতা এনেছি। ছাত্র রাজনীতি বন্ধ না করে আপনারা শিক্ষকেরা পেশাজীবী রাজনীতি বন্ধ করুন।

তিনি বলেন, আপনারা রাজনীতি করার কারণে ছাত্রদের কাছে সম্মান হারাচ্ছেন। আপনাদের দলীয় লেজুড়বৃত্তির রাজনীতির কারণে ছাত্রদের ওপর আপনারা নিয়ন্ত্রণ হারিয়েছেন। ছাত্ররা আপনাদের মানে না। শিক্ষকেরা ভিসি হওয়ার জন্য, বিভিন্ন পদপদবি পাওয়ার জন্য লেজুড়বৃত্তির রাজনীতি করছেন।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ। এছাড়া অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬