আবরার হত্যা: ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় অশুভ শক্তি

১১ অক্টোবর ২০১৯, ০৭:১২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্যে মাঠে নেমে পড়েছে বলে অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।

শুক্রবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে চৌদ্দ দলের বৈঠক শেষে এসব দাবি করেছেন মোহাম্মদ নাসিম। এসময় তিনি আবরার হত্যার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, কোনো অপরাধীকে রাজনৈতিকভাবে বিচার করা হয়নি। তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। আমি বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার হবে। কোনো অশুভশক্তি যেনো আবার ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। তারা যত না আবরার হত্যার বিচার চায়, তার চেয়ে বেশি চায় এ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে।

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬