আবরার হত্যার বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

০৯ অক্টোবর ২০১৯, ০৩:৫০ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

বুধবার সকাল ৮টার দিকে প্রগতি সরণিতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কুড়িল বিশ্বরোডে গিয়ে একটি সংক্ষিপ্ত সভার পর শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের সম্পদ রক্ষার কথা বলায় দেশসেরা শিক্ষার্থীকে যেভাবে পিটিয়ে মারল ছাত্রলীগ, তাতে বোঝা যায় দেশ এখন কাদের দখলে। এ ঘটনায় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনিদের বিচারের দাবি জানান।

বক্তারা আরো বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন আবরার। ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হননি। আবরার ফাহাদ ২০১৫ সালে কুষ্টিয়া জেলা স্কুল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ পেয়ে উত্তীর্ণ হন। পরে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকা নটর ডেম কলেজে। সেখান থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন ‘এ’ প্লাসসহ উত্তীর্ণ হন।

এদিকে আবরার নিহতের ঘটনায় তার বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হলেও আরও অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আবরার ফাহাদ রাব্বী (২২) বুয়েটের ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বুয়েটের শেরেবাংলা আবাসিক হলের নিচতলার ১০১১ নম্বর রুমে থেকে লেখাপড়া করত। ওই ছাত্রাবাসের কিছু ছাত্র আবরারকে পূর্বপরিকল্পিতভাবে মারধর করে গুরুতর জখম করে হত্যা করে।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬