আরবার হত্যাকান্ড

জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ

০৮ অক্টোবর ২০১৯, ১১:৫৫ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নির্মমতার বলি হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থার পর্যালোচনা এবং হত্যাকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় সংসদ। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার রাতে আবরার হত্যাকান্ডে বাংলাদেশ ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনটির ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছিল।

প্রসঙ্গত, রবিবার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বরাতে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শিবির সন্দেহে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, হাতে, পায়ে ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা কিছু দিয়ে পেটানোর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আবরারের।

পুলিশ ইতোমধ্যে বুয়েট ছাত্রলীগের ১২ নেতাকে আটক করেছে এবং ওই হলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সোমবার রাতে মোট ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ।

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬