‘বর্তমান সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে’

০৬ অক্টোবর ২০১৯, ১০:১১ PM
মোহাম্মদ নাসিম এমপি

মোহাম্মদ নাসিম এমপি © ফাইল ফটো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পেয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জে তার বাসভবনে জাতীয় পত্রিকার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিস্থি নিয়ে এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আরও বলেন, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ততদিন সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

‘অস্ত্রটি ছাত্রশিবিরের, আমি পুলিশকে দিতে যাচ্ছিলাম’
  • ২৩ এপ্রিল ২০২৬
থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কত বাড়ছে, যা জানা গেল
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬