এরশাদের আসনে সাদ এরশাদ বিজয়ী

০৫ অক্টোবর ২০১৯, ০৭:২১ PM

রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। শনিবার সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭৫টি আসনের ফলাফলে সাদ এরশাদ বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। বেসরকারিভাবে সাদ এরশাদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

এছাড়াও কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬