যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

০৩ অক্টোবর ২০১৯, ০৮:৪৭ PM

© টিডিসি ফটো

সম্পদের সঠিক তথ্যের লক্ষ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

তিন কার্যদিবসের মধ্যে তাঁর নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলেছে রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টম্বর) এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

এতে বলা হয়, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় কয়েকজন প্রভাবশালী যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব অবরুদ্ধও (ফ্রিজ) করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
  • ২৩ এপ্রিল ২০২৬
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬