‘ঢাবিতে ছাত্রসমাজ নিষিদ্ধ হলে অস্থিরতা বাড়বে’

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ PM

© সংগৃহীত

সামরিক শাসক এইচ এম এরশাদের গড়া জাতীয় ছাত্র সমাজকে নিষিদ্ধের যে প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তুলেছে, তার সমালোচনার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, রাষ্ট্রীয় আইনের বাইরে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে অস্থিরতা বাড়বে। শনিবার বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ডাকসুর সিদ্ধান্ত নিয়ে কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, “ছাত্রসমাজকে নিয়ে যে কথা এসেছে, তাতে আমি ব্যথিত হয়েছি। আমাদের দল জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজ সরকারি আইন স্বীকৃত সংগঠন। তাদের কর্মকাণ্ড কী করবে না করবে, তা সরকার থেকে নির্ধারিত করে দেওয়া আছে।

“কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই আইনের বাইরে গিয়ে কিছু করা, কিছু বিধান দেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। সরকারের প্রচলিত আইন নিয়ে কিছু বলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এগুলোতে দেশের অস্থিরতা বৃদ্ধি পাবে … দেশের উন্নয়ন হয়তো বাধাগ্রস্থ হতে পারে।”

দুর্নীতি ও অব্যবস্থার কারণে দেশে বিভিন্নভাবে ‘সামাজিক অস্থিরতা’ দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন সংসদে বিরোধী দলের এই নেতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে জাতীয় পার্টি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। জি এম কাদের বলেন, দেশে বেকার সমস্যা সৃষ্টির পেছনে দুর্নীতিই দায়ী।

সভায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম, নাজমা আখতার ও আদেলুর রহমান আদেল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গঠনের পর থেকে নানা কারণে বিতর্কিত এই ছাত্র সংগঠনটির তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই নেই। নব্বইয়ের গণআন্দোলনে এরশাদের পতনের পর থেকে সংগঠনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অন্য ছাত্র সংগঠনগুলো।

এদিকে, দুদিন আগে ডাকসুর সভায় ধর্মীয় সংগঠনের পাশাপাশি জাতীয় ছাত্রসমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধের প্রস্তাব পাস হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬