ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী আটক!

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৯ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

পথচারীর মুঠোফোন ছিনতাইয়ের সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবির) ছাত্রলীগের নেতা গোলাম রব্বানীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করেন যশোর কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। রব্বানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শহীদ মসিয়ূর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, শুক্রবার রাতে যশোর সদরের রঘুরামপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন ইমন রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেসময় গোলাম রব্বানী ও তার এক সহযোগী মিলে ইমনের মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় ইমন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী

তিনি আরও জানান, সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর আসামি রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট জেলা সদরে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬