সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে ধরা যুবলীগ নেত্রী

২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ AM

© সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মমতাজ বেগম (সাথী) নামের এক মহিলা যুবলীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পত্নীতলা উপজেলার নজিপুর মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় হনতা তাদের ধরে পুলিশের নিকট সোর্পদ করে।

পুলিশ জানায়, সাথী চ্যানেল-৬৯ এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে ক্যামেরাম্যান জাকারিয়া হোসেন (৩০) সহায়তায় অনিয়মের খবর প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছেন। সাথী রাণীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতা সাথী ও জাকারিয়াকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভুক্তভোগীরা চাঁদাবাজির অভিযোগের মামলা না করায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬