যানজট কমাতে রাস্তায় ছাত্রলীগের সম্পাদক

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ PM
মো. জুবায়ের আহমেদ

মো. জুবায়ের আহমেদ © টিডিসি ফটো

রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমীর মোড়ে প্রতিদিনই অফিস টাইম শুরু এবং শেষের দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রধান সড়ক থেকে অনেকটা ভেতরে হওয়ায় ট্রাফিকেরও তেমন একটা নজরদারি নেই। পাশেই বারডেম জেনারেল হাসপাতালের দ্বিতীয় শাখা। অসুস্থ রোগীদের অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। রাস্তার মাঝে নেই কোন ডিভাইডার।

এসব ভোগান্তি থেকে সাধারণ মানুষদের নিস্তার দিতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ প্রায় প্রতিদিনই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। যানজট নিরসনে নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব হাতে নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে গতকাল বুধবার বৃষ্টির কারণে যানজট তীব্র আকার ধারণ করে। শিল্পকলা একাডেমীতে চলমান জাতীয় শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসবে সারাদেশ থেকে আগত প্রতিযোগীদের বাড়তি ভিড় যানজটকে আরও প্রকট করে তোলে। তখন জুবায়ের আহমেদ যানজট নিরসনে নিজেই রাস্তায় নামেন।

এমন ঘটনায় ঐ এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ হতবিম্ব হয়ে পড়েন। যেখানে সরকারি দলের ছাত্র সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়েই আলোচনা সেখানে তার এমন ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬