খালেদার মুক্তি দাবিতে চবিতে ছাত্রদলের বিক্ষোভ

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪২ PM

© টিডিসি ফটো

বেগম খালেদা জিয়ার মুক্তিসহ চার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। বুধবার বিকেল ৫টায় মিছিলটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন থেকে শুরু করে ২নং গেইট এলাকার বিপ্লব উদ্যানে এসে সমাপ্ত হয়। পরে চবি ছাত্রদলের সহ সভাপতি মাকসুদুর রহমান শাকিলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলা ও বশেমুরবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম সম্পাদক আরাফাত খান, অর্থ সম্পাদক হাসান আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা বলেন, ছাত্ররাজনীতির অতীত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ছাত্ররাজনীতিকে কলঙ্ক মুক্ত করতে ও সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে লাগামহীন ছাত্রলীগের লাগাম টেনে ধরা কিংবা নিষিদ্ধ করা সময়ের অপরিহার্য দাবি। আমরা চবি ছাত্রদল ছাত্রজনতার স্বার্থে এবং সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের নিমিত্তে আজকের এই সমাবেশ থেকে আদর্শচ্যুত এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রলীগের এসব অপকর্মের দায়ে একদিন তাদের সাংগঠনিক অভিভাবকের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ তার বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানানোর পাশাপাশি ছাত্রলীগকে নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম স্থগিত করার জোর দাবি জানান।

তিনি আরো বলেন, বর্তমানে ছাত্রলীগ একটি আদর্শচ্যুত ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। যা ইতিপূর্বে তাদের শীর্ষ দুই নেতৃত্বসহ সারাদেশব্যপী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নানান হীন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার মাধ্যমে প্রমাণিত। লাগামহীন এই সংগঠনটি নিজেদের অপকর্ম ঢাকতে ভিন্ন মতাদর্শী সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা, সাধারণ ছাত্রছাত্রীদের মারধরসহ নানারকম অপকর্ম করে চলেছে।

এসময় চবি ছাত্রদলের বিভিন্ন সম্পাদক, সহ সম্পাদক এবং হল অনুষদের আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথম পেসার হিসেবে আইপিএলে ‘২০০’ ভুবনেশ্বরের
  • ০৬ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজে অনলাইন ক্লাসের প্রস্তাব চূড়ান্ত হবে যেদিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close