পান থেকে চুন খসলেই ছাত্রদলের বিচার হয়

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে আইনের শাসনের ব্যত্যয় এবং বিচারহীনতা বলে মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের কার্যক্রমের উপর আদালতের নিষেধাজ্ঞাকে পক্ষপাত বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই অধ্যাপক। তিনি লেখেন, ‘‘যারা মার খায় রাস্তায় নামলেই সেই ছাত্রদলের কার্যক্রম স্থগিত হয়েছে আজব এক মামলায়। পান থেকে চুন খসলে ( বা না খসলেও) ছাত্রদলের বা অন্য যে কারো বিচার হতে পারে এদেশে। বিচার হবে না শুধু সরকারী ছাত্রসংগঠনের এমন বর্বরতার। আগেও হয়নি বহুবার, এবারও হবে না। এটাই বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন আর মানবাধিকারের চিত্র।’’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলায় সংগঠনের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও ঘটনাস্থলে থাকা এক সাংবাদিককে মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে ছিনেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন৷ তবে সনজিত দাবি করেন, হামলার বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না৷

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসঙ্গে তাদের কার্যক্রম কেনো অবৈধ হবে না সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬