ছাত্রদলের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: মির্জা ফখরুল

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ AM
মির্জা ফকরুল

মির্জা ফকরুল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে ‘রাজনীতির জন্য অশনি সংকত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অত্যন্ত সফল সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদল নতুন উদ্যোগে ছাত্র রাজনীতিতে প্রবেশ করছিল। ঠিক সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ নেতাকর্মীদের ওপর যে আক্রমণ চালিয়েছে, এটা শুধু ন্যাক্কারজনকই নয়, বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত।’ সোমবার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের নেতাকর্মীদের দেখার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, ছাত্রদলের ওপর এই হামলা গণতন্ত্রের ওপরে হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই। ছাত্র রাজনীতির যে নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করার একটা পাঁয়তারা চলছে। কারণ, বিভিন্ন পত্র-পত্রিকায় গত কয়েদিন ধরে আমরা যা দেখছি— চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব ধরনের অন্যায়-অপকর্ম তারা করছে। সন্ত্রাস তারা সবসময় করে এসছে। সেই সন্ত্রাসের একটি নজির আজকে দেশবাসী দেখতে পেল।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রদল যেভাবে জেগে উঠেছে, এই ছাত্রদল নিশ্চয়ই অত্যন্ত সুসংগঠিত হতে পারবে এবং দেশের ছাত্র রাজনীতিতে, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সন্ত্রাসীরা কখনো জয়ী হতে পারে না। তারা অবশ্যই এই ছাত্রদলের নেতৃত্বেই পরাজিত হবে।’

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬