ছাত্রলীগকে ভালো খবরের শিরোনামে দেখতে চায় ওবায়দুল কাদের

২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৩ PM
অনুষ্ঠানে মন্ত্রীসহ অন্য অতিথিরা

অনুষ্ঠানে মন্ত্রীসহ অন্য অতিথিরা © টিডিসি ফটো

ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম নয়, ভালো খবরের শিরোনামে দেখতে চায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উদ্দেশ্য করে তিনি বলেছেন, রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শে ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না ,ভালো খবরের শিরোনাম হতে হবে‌।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৭৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও প্রধানমন্ত্রীর রচিত গ্রন্থ উপহার প্রদান উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও বাংলা বিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ধোয়া তুলসি পাতা নয়। এখানে কেউ চাঁদাবাজি করে না, কেউ টেন্ডারবাজি করে না, কেউ গডফাদারগিরি করে না এই দাবি তো আমরা করিনি। আমরা পিউরিটির কালচার গড়ে তুলছি। বিএনপি পারেনি।বিএনপি হাওয়া ভবনকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।

তিনি বলেন, কেবল ক্যাসিনো আর জুয়ার কথা বলেন শেখ হাসিনার এ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজ টেন্ডারবাজদের বের করা হচ্ছে, খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে। তেমনি এটাও বের করা হচ্ছে এদের অর্জিত অবৈধ অর্থ এদেশের কোন কোন নেতার কাছে যেত। অবশ্যই এরমধ্যে পত্রপত্রিকায় অনলাইন পত্রিকা নিউজ এসে গেছে অনেক বিএনপি নেতার কাছেও এই ক্যাসিনো মালিকদের টাকা যেতো। বিএনপিকে সেই প্রশ্নেরও জবাব দিতে হবে।

বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আর ভূতের মুখে রাম রাম একই কথা। প্রধানমন্ত্রী ঘর দিয়ে শুরু করে দৃষ্টান্ত শুরু করেছেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬