ছাত্রদলের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৫ PM

জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসঙ্গে তাদের কার্যক্রম কেনো অবৈধ হবে না সে বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালতের পেশকার কল্যাণ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেনকে এ মামলায় পক্ষ করার আবেদন করেন মামলার বাদী। এ সময় বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার জন্য আবেদন করা হয়। তাদের কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আদালত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় পক্ষ করে তাদের কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে সাতদিনের মধ্যে এ বিষয় জবাব দেয়ার জন্য নোটিশ জারি করেন।

এর আগে ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চতুর্থ সহকারী সিনিয়র জজ আদালত। এ দিন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমান কাউন্সিলের অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সভাপতি-সম্পাদকের কার্যক্রম স্থগিতাদেশের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে এখনো কোন কাগজপত্র আসেনি। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত। তাই আমাদের কার্যক্রম স্থগিত করার এখতিয়ার আদালতের নেই। আদালত যদি এমন কোন নির্দেশনা দিয়ে থাকে তবুও আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাব।

নিষেধাজ্ঞার কারণ: মামলার অভিযোগে আমানউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে থাকতে পারে না। সে অনুযায়ী ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছিল ছাত্রদল তাদের অঙ্গ সংগঠন নয়। বিএনপি পঞ্চম কাউন্সিলে তা পাস করেছিল। চলতি বছরের ৩ জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সংবাদ সম্মেলন করে ছাত্রদলের কমিটি ভেঙে দেন। ৯ জুন মির্জা ফখরুল নির্বাচন চালানোর জন্য তিনটি কমিটি গঠন করেন। ২২ জুন ছাত্রদলের ১২ জনকে বহিষ্কার করেন, যা সম্পূর্ণ বেআইনি।

গত ১৯ সেপ্টম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তিনি পেয়েছেন ১৩৯ ভোট। দীর্ঘ ২৮ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল ছাত্রদলের নতুন নেতৃত্ব।

এর আগে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। এর মাত্র দুদিন আগে সাবেক কমিটির এক নেতার করা মামলায় কাউন্সিলের ওপর আদালতের স্থগিতাদেশ আসে।

পরে দলের সিদ্ধান্তে ছাত্রদলের কাউন্সিলর ও প্রার্থীদের বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাউন্সিলর, প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতারা স্কাইপের মাধ্যমে বৈঠক করেন। বৈঠক থেকে মির্জা আব্বাসের বাসায় কাউন্সিলের সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬