ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ভিপি নুরের

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার জন্য ছাত্রলীগ এই হামলা চালাচ্ছে বলে এর প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান ডাকসু ভিপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘‘উর্বর গণতন্ত্র চর্চার পূন্যভূমি খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে, কার্যক্রম চালাবে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। দীর্ঘ ২৮ বছর পর সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে দেশের ২য় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের অন্যতম নিদর্শন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একটি কর্তৃত্ববাদী
পরিবেশ কায়েম করার উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে বেশ কয়েকবার হামলা করেছে। গত ২৩ জুলাই ৭ কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের উপর, ১৮ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর এবং আজ সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

হামলায় স্টুডেন্ট জার্নালের প্রতিনিধি আনিসুর রহমান, বিজনেস বাংলাদেশের আফসার মুন্না এবং
প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি, ডাকসুর এজিএস প্রার্থী খােরশেদ আলম সােহেল সহ ছাত্রদলের প্রায় ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়।

ডাকসু শিক্ষার্থীদের উপর বার বার এমন নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় এবং হামলায়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানায়।

একই সাথে ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সমূহকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহবান জানায়।’’

প্রসঙ্গত, আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রলীগের হামলায় এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬